নিজস্ব প্রতিবেদক:
উখিয়ায় ৪০হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার(ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান,শনিবার(১ জানুয়ারি) দুপুরে র্যাব-১৫ এর আভিযানিক দল পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ক্যাম্প-১১ সিআইসি অফিসের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উক্ত স্থানে দুইজন মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়।
উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে তাদের কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা প্রকাশ পায়।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে দুইজন মহিলাকে মহিলা স্বাক্ষী দ্বারা তল্লাশী করলে তাদের ব্যাগ হতে ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২
আটককৃতরা হলেন,টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্প-২২ এর এ-২ ব্লকের মৃত সৈয়দ হোসেনে স্ত্রী খতিজা বেগম (৫০) ও পালংখালী সফিউল্লাকাটা ক্যাম্প-১৬ এর এ-৫ ব্লকের আলী আহাম্মদের স্ত্রী ফাতেমা আক্তার(২৭)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।



মন্তব্য করুন