হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আর্জেন্টিনার ৩৬ বছরের সাধনার নায়ক আজ ছত্রিশে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


বুয়েনোস আইরেস, ২৪ জুন – ২৪ জুন, লিওনেল মেসির জন্মদিন। আর্জেন্টিনার রোজারিও শহরে ১৯৮৭ সালের এই দিনে জর্জ মেসি ও সেলিয়া কুচেত্তিনির ঘর আলো করে আসে তৃতীয় সন্তান, যিনি কিনা এখন বিশ্ব ফুটবলের মহাতারকা।

আজ শনিবার ৩৬ বছরে পা রাখলেন মেসি। কিংবদন্তি ফুটবলারের জন্মদিন এর আগেও ঘটা করে পালন করেছেন তার ভক্তরা। তবে এবারের জন্মদিনটি তার জন্য স্পেশাল। কেননা বিশ্বকাপ জয়ের পরে এটাই মেসির প্রথম জন্মদিন।

আরও পড়ুন

৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ

ক্যারিয়ারে সম্ভাব্য সব রকম শিরোপাই জিতেছেন মেসি। ছিল না শুধু একটি বিশ্বকাপ। সেই আক্ষেপও ঘুচেছে ২০২২ সালে কাতারে। মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

মেসির ক্যারিয়ারে এখন আর কোনো অপূর্ণতা নেই। তর্কসাপেক্ষে তিনি কিংবদন্তি ফুটবলারদের একজন। কিন্তু এই
মেসির ছোটবেলা স্বাভাবিক শিশুদের মতো ছিল না। দৈহিক অস্বাভাবিকতা ধরা পড়ে খুব ছোট বয়সেই। ১১ বছর বয়সে মেসির শরীরে গ্রোথ হরমোন জনিত জটিলতা দেখা দেয়। কিন্তু তার বাবা মায়ের সেই রোগের চিকিৎসা করার মত সামর্থ্য ছিল না। এই চিকিৎসার খরচ ছিল প্রতিমাসে প্রায় ৯০০ ডলার।

সেই চিকিৎসার জন্যই বার্সেলোনায় গিয়েছিলেন মেসি ও তার পরিবার। মেসি ২০০০ সালে চলে আসেন বার্সেলোনায়। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। এরপরের সময়টা শুধুই স্বপ্নের।

টানা ২ দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে নিজের জাদুতে মাতিয়ে রেখেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। নিজের ক্লাব ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল আর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। অপরদিকে, আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ১৭৫ ম্যাচে গোল ১০৩টি। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে এখনও ৮০৭ গোল করেছেন মেসি।

বার্সেলোনার হয়ে মেসি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ১০টি লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ৩টি। এছাড়া পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ানসহ ৩টি ট্রফি জিতেছেন মেসি।

২০২১ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়। সেবার কোপা আমেরিকা জিতেছিলেন মেসি। তারপর ২০২২ সালে ফিনালিসিমা। অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেন মেসি। বিশ্বজয়ী হওয়ার পর প্রথম জন্মদিন পালন করবেন মেসি। ভক্ত-সমর্থকরা এরই মধ্যে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৪ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আর্জেন্টিনার ৩৬ বছরের সাধনার নায়ক আজ ছত্রিশে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আর্জেন্টিনার ৩৬ বছরের সাধনার নায়ক আজ ছত্রিশে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জুন ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বুয়েনোস আইরেস, ২৪ জুন – ২৪ জুন, লিওনেল মেসির জন্মদিন। আর্জেন্টিনার রোজারিও শহরে ১৯৮৭ সালের এই দিনে জর্জ মেসি ও সেলিয়া কুচেত্তিনির ঘর আলো করে আসে তৃতীয় সন্তান, যিনি কিনা এখন বিশ্ব ফুটবলের মহাতারকা। আজ শনিবার ৩৬ বছরে পা রাখলেন মেসি। কিংবদন্তি ফুটবলারের জন্মদিন এর আগেও ঘটা করে পালন করেছেন তার ভক্তরা। তবে এবারের জন্মদিনটি তার জন্য স্পেশাল। কেননা বিশ্বকাপ জয়ের পরে এটাই মেসির প্রথম জন্মদিন। ক্যারিয়ারে সম্ভাব্য সব রকম শিরোপাই জিতেছেন মেসি। ছিল না শুধু একটি বিশ্বকাপ। সেই আক্ষেপও ঘুচেছে ২০২২ সালে কাতারে। মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে এখন আর কোনো অপূর্ণতা নেই। তর্কসাপেক্ষে তিনি কিংবদন্তি ফুটবলারদের একজন। কিন্তু এইমেসির ছোটবেলা স্বাভাবিক শিশুদের মতো ছিল না। দৈহিক অস্বাভাবিকতা ধরা পড়ে খুব ছোট বয়সেই। ১১ বছর বয়সে মেসির শরীরে গ্রোথ হরমোন জনিত জটিলতা দেখা দেয়। কিন্তু তার বাবা মায়ের সেই রোগের চিকিৎসা করার মত সামর্থ্য ছিল না। এই চিকিৎসার খরচ ছিল প্রতিমাসে প্রায় ৯০০ ডলার। সেই চিকিৎসার জন্যই বার্সেলোনায় গিয়েছিলেন মেসি ও তার পরিবার। মেসি ২০০০ সালে চলে আসেন বার্সেলোনায়। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। এরপরের সময়টা শুধুই স্বপ্নের। টানা ২ দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে নিজের জাদুতে মাতিয়ে রেখেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। নিজের ক্লাব ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল আর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। অপরদিকে, আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে ১৭৫ ম্যাচে গোল ১০৩টি। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে এখনও ৮০৭ গোল করেছেন মেসি। বার্সেলোনার হয়ে মেসি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ১০টি লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ৩টি। এছাড়া পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ানসহ ৩টি ট্রফি জিতেছেন মেসি। ২০২১ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়। সেবার কোপা আমেরিকা জিতেছিলেন মেসি। তারপর ২০২২ সালে ফিনালিসিমা। অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেন মেসি। বিশ্বজয়ী হওয়ার পর প্রথম জন্মদিন পালন করবেন মেসি। ভক্ত-সমর্থকরা এরই মধ্যে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন। সূত্র: জাগো নিউজআইএ/ ২৪ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×