হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এশিয়া কাপের মাঝেই দেশে ফিরে আসছেন মুশফিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ সেপ্টেম্বর – এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখেই টাইগার এই উইকেটকিপার ব্যাটার দেশে ফিরতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মন্ডি দম্পতির সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে ইতোমধ্যে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক। সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

মুশফিকের পারিবারিক এই বিষয়টি বাংলাদেশ দলও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা গেছে। এর আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে ভারতে ফিরে গিয়েছিলেন।

এদিকে, মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে আর কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত করে জানা যায়নি।

সবকিছুই এখন নির্ভর করছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকালের ম্যাচের ওপর। এদিকে, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটের সহকারী হিসেবে কলম্বোতে টাইগাদের সঙ্গে যোগ দিয়েছেন ফয়সাল হোসেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এশিয়া কাপের মাঝেই দেশে ফিরে আসছেন মুশফিক first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

এশিয়া কাপের মাঝেই দেশে ফিরে আসছেন মুশফিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এশিয়া কাপের মাঝেই দেশে ফিরে আসছেন মুশফিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ সেপ্টেম্বর – এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ অসমাপ্ত রেখেই টাইগার এই উইকেটকিপার ব্যাটার দেশে ফিরতে চান বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মন্ডি দম্পতির সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন। ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে ইতোমধ্যে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মুশফিক। সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। মুশফিকের পারিবারিক এই বিষয়টি বাংলাদেশ দলও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানা গেছে। এর আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে ভারতে ফিরে গিয়েছিলেন। এদিকে, মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে আর কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত করে জানা যায়নি। সবকিছুই এখন নির্ভর করছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকালের ম্যাচের ওপর। এদিকে, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটের সহকারী হিসেবে কলম্বোতে টাইগাদের সঙ্গে যোগ দিয়েছেন ফয়সাল হোসেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এশিয়া কাপের মাঝেই দেশে ফিরে আসছেন মুশফিক first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×