হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাছ কাটতে নিতে হবে অনুমতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৮ নভেম্বর – ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোনো গাছ কাটতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমি বারবার বলেছি, গাছ কাটলে কোনো ছাড় দেওয়া হবে না। আমার কাউন্সিলর, ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি, অনুমতি ছাড়া ডিএনসিসি এলাকায় কেউ গাছ কাটতে পারবে না। গাছ কাটার আগে এলাকাবাসীর সঙ্গে আলাপ করতে হবে। কাউন্সিলরদের সঙ্গে আলাপ করতে হবে। আমাদের সঙ্গে আলাপ করতে হবে।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

আজ শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে নগর সবুজায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, প্রকৃতির জন্য গাছের গুরুত্ব অনুধাবন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো, অনেকে গাছের গুরুত্ব বোঝে না। পরিবেশ রক্ষায় এবং জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন পেতে গাছের বিকল্প নেই। বিভিন্ন বস্তিতে প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হয়েছে। প্রতিটি গাছকে জিপিআরএস অ্যাপের মাধ্যমে আইডি নম্বর দিয়ে রোপণ করা হয়েছে।

নগর সবুজায়ন প্রকল্পের আওতায় শক্তি ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে জাহাঙ্গীর গেট এবং বিজয় সরণি মোড় থেকে ফার্মগেট পর্যন্ত অংশে প্রায় ১৭ হাজার শোভা বর্ধনকারী গাছ রোপণ করা হয়েছে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আগামী এক বছর এসব গাছের রক্ষণাবেক্ষণ করবে শক্তি ফাউন্ডেশন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি শাইখ সিরাজ বলেন, কোন জায়গায় কোন প্রজাতির গাছ লাগানো হবে এটি জানা খুব জরুরি। শহরে একসময় রাস্তায় শুধু ছায়া দেবে এমন জাতের গাছ লাগানো হতো, পরে ফুল ও ফলের গাছও লাগানোর সিদ্ধান্ত হয়। শহরের সবুজায়নে সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, বিশেষ করে কাউন্সিলরদের। তাদের এই গাছগুলো দেখে রাখতে হবে। তবে জনগণের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি বাড়ি, অফিস ভবন শীতল রাখতে ছাদে গাছ লাগাতে হবে। সড়কের মিডিয়ানে গাছ, চিত্রকর্ম দেখলে অনেক ভালো লাগে। এটি দারুণ উদ্যোগ।

অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হামিদা আক্তার এবং মেটলাইফ বাংলাদেশ এর যুগ্ম নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ নভেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গাছ কাটতে নিতে হবে অনুমতি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গাছ কাটতে নিতে হবে অনুমতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাছ কাটতে নিতে হবে অনুমতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ নভেম্বর – ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোনো গাছ কাটতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, আমি বারবার বলেছি, গাছ কাটলে কোনো ছাড় দেওয়া হবে না। আমার কাউন্সিলর, ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি, অনুমতি ছাড়া ডিএনসিসি এলাকায় কেউ গাছ কাটতে পারবে না। গাছ কাটার আগে এলাকাবাসীর সঙ্গে আলাপ করতে হবে। কাউন্সিলরদের সঙ্গে আলাপ করতে হবে। আমাদের সঙ্গে আলাপ করতে হবে। আজ শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে নগর সবুজায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র। আতিকুল ইসলাম বলেন, প্রকৃতির জন্য গাছের গুরুত্ব অনুধাবন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো, অনেকে গাছের গুরুত্ব বোঝে না। পরিবেশ রক্ষায় এবং জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন পেতে গাছের বিকল্প নেই। বিভিন্ন বস্তিতে প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হয়েছে। প্রতিটি গাছকে জিপিআরএস অ্যাপের মাধ্যমে আইডি নম্বর দিয়ে রোপণ করা হয়েছে। নগর সবুজায়ন প্রকল্পের আওতায় শক্তি ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে জাহাঙ্গীর গেট এবং বিজয় সরণি মোড় থেকে ফার্মগেট পর্যন্ত অংশে প্রায় ১৭ হাজার শোভা বর্ধনকারী গাছ রোপণ করা হয়েছে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আগামী এক বছর এসব গাছের রক্ষণাবেক্ষণ করবে শক্তি ফাউন্ডেশন। অনুষ্ঠানের বিশেষ অতিথি শাইখ সিরাজ বলেন, কোন জায়গায় কোন প্রজাতির গাছ লাগানো হবে এটি জানা খুব জরুরি। শহরে একসময় রাস্তায় শুধু ছায়া দেবে এমন জাতের গাছ লাগানো হতো, পরে ফুল ও ফলের গাছও লাগানোর সিদ্ধান্ত হয়। শহরের সবুজায়নে সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, বিশেষ করে কাউন্সিলরদের। তাদের এই গাছগুলো দেখে রাখতে হবে। তবে জনগণের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি বাড়ি, অফিস ভবন শীতল রাখতে ছাদে গাছ লাগাতে হবে। সড়কের মিডিয়ানে গাছ, চিত্রকর্ম দেখলে অনেক ভালো লাগে। এটি দারুণ উদ্যোগ। অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হামিদা আক্তার এবং মেটলাইফ বাংলাদেশ এর যুগ্ম নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: কালবেলা আইএ/ ১৮ নভেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গাছ কাটতে নিতে হবে অনুমতি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×