হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে পুলিশ সদস্য আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

কক্সবাজারে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এক সদস্য।

এসময় তার কাছ থেকে একটি ছুরি, জাতীয় পরিচয়পত্র, পুলিশের পরিচয়পত্র ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

বিকেল সাড়ে ৫টায় উখিয়ার পালংখালী ইউপি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম নিরঞ্জন দাস (২৪)। তিনি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানে কনস্টেবল পদে কর্মরত।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘১২নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ নামে এক রোহিঙ্গার মোবাইল ছিনতাই করতে গিয়ে নিরঞ্জন দাস নামে এক ব্যক্তি আটক করে জনতা। ঘটনাস্থলে গিয়ে তার কাছে পুলিশের পরিচয়পত্র দেখে জানতে পারি তিনি ক্যাম্পে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশের (এপিবিএন) একজন সদস্য। এরপর ১৪ এপিবিএন এর অধিনায়ককে বিষয়টি অবগত করি। তিনি ফোর্স পাঠালে তাদের কাছে নিরঞ্জনকে সোর্পদ করি।’

এসপি নাইমুল হক বলেন, ‘নিরঞ্জন দাস ২০২১ সালের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে দফায় দফায় নোটিশ দিয়েও কর্মস্থলে ফেরানো সম্ভব হয়নি। সে পলাতক ছিলেন। খবর পেলাম সে পালংখালীতে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মোবাইল ছিনতাইকালে জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে ছাড় পেতে পুলিশের কার্ডও দেখায় সে। পরে তাকে উখিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে পুলিশ সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে পুলিশ সদস্য আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এক সদস্য। এসময় তার কাছ থেকে একটি ছুরি, জাতীয় পরিচয়পত্র, পুলিশের পরিচয়পত্র ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। বিকেল সাড়ে ৫টায় উখিয়ার পালংখালী ইউপি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম নিরঞ্জন দাস (২৪)। তিনি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানে কনস্টেবল পদে কর্মরত। পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘১২নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ নামে এক রোহিঙ্গার মোবাইল ছিনতাই করতে গিয়ে নিরঞ্জন দাস নামে এক ব্যক্তি আটক করে জনতা। ঘটনাস্থলে গিয়ে তার কাছে পুলিশের পরিচয়পত্র দেখে জানতে পারি তিনি ক্যাম্পে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশের (এপিবিএন) একজন সদস্য। এরপর ১৪ এপিবিএন এর অধিনায়ককে বিষয়টি অবগত করি। তিনি ফোর্স পাঠালে তাদের কাছে নিরঞ্জনকে সোর্পদ করি।’ এসপি নাইমুল হক বলেন, ‘নিরঞ্জন দাস ২০২১ সালের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে দফায় দফায় নোটিশ দিয়েও কর্মস্থলে ফেরানো সম্ভব হয়নি। সে পলাতক ছিলেন। খবর পেলাম সে পালংখালীতে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মোবাইল ছিনতাইকালে জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে ছাড় পেতে পুলিশের কার্ডও দেখায় সে। পরে তাকে উখিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×