হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় পুকুরে ডুবে একদিনে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪০ অপরাহ্ন

কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে এক দিনে ২ শিশুর মৃত‍্যু হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনায় ও সন্ধ্যায় আকবর বলী পাড়ায় পৃথক দুটি ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের শিশু পুত্র আকিল (১) সবার অজান্তেই বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। প্রায় আধা ঘণ্টা পর প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুরুংবাজারে নকীব মেডিকেল হলে ডা. আলহাজ ও মো. নুরুল আলম কুতুবীর চেম্বারে এবং পরে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

অপর দিকে একই দিন একই ইউনিয়নের সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে আকবর বলী পাড়ার মো. বাদশাহর শিশু কন‍্যা আলিফা মনি (২) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়েল হক জিহান শিশুটিকে মৃত বলে জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কুতুবদিয়ায় পুকুরে ডুবে একদিনে দুই শিশুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় পুকুরে ডুবে একদিনে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪০ অপরাহ্ন
Print Image
কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে এক দিনে ২ শিশুর মৃত‍্যু হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনায় ও সন্ধ্যায় আকবর বলী পাড়ায় পৃথক দুটি ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের শিশু পুত্র আকিল (১) সবার অজান্তেই বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। প্রায় আধা ঘণ্টা পর প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুরুংবাজারে নকীব মেডিকেল হলে ডা. আলহাজ ও মো. নুরুল আলম কুতুবীর চেম্বারে এবং পরে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। অপর দিকে একই দিন একই ইউনিয়নের সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে আকবর বলী পাড়ার মো. বাদশাহর শিশু কন‍্যা আলিফা মনি (২) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়েল হক জিহান শিশুটিকে মৃত বলে জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×