হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বর্ষীয়ান সংগীতশিল্পী প্রভা আত্রে আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি – চলে গেলেন আরও এক ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী প্রভা আত্রে। শনিবার ভারতের পুনের বাড়িতে মৃত্যু হয় কিরানা ঘরানার প্রবীণ শাস্ত্রীয় সংগীতশিল্পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

শিল্পীর পরিবার সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে ৩টা নাগাদ ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন প্রভা আত্রে। জানা গেছে, শিল্পীর সাড়া না পেয়ে তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে শিল্পীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে আজই মুম্বাইতে তার একটি অনুষ্ঠান করার কথা ছিল।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

তিনি কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন। তার গায়কিতে সংগীতের দুনিয়ায় অন্য দুই মহান ব্যক্তি, খেয়ালের জন্য আমির খান এবং ঠুমরির জন্য বড় গুলাম আলী খানের প্রভাব তিনি নিজেই স্বীকার করেছিলেন। এছাড়াও তিনি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন।

ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সংগীতের ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’-এর মতো বহু পুরস্কারে ভূষিত করেছে। সংগীতে তার অবদানের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার তাকে ১৯৯০ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। তিনি ২০২২ সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। প্রভা আত্রে সংগীতের উপর বহু বইও লিখেছেন।

জানা গেছে, প্রয়াত বর্ষীয়ান এই সংগীতশিল্পীর পরিবারের সকলেই প্রায় আমেরিকায় থাকেন। তারা দেশে আসার পর আগামী মঙ্গলবার শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

আইএ/ ১৩ জানুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বর্ষীয়ান সংগীতশিল্পী প্রভা আত্রে আর নেই first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বর্ষীয়ান সংগীতশিল্পী প্রভা আত্রে আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বর্ষীয়ান সংগীতশিল্পী প্রভা আত্রে আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৩ জানুয়ারি – চলে গেলেন আরও এক ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী প্রভা আত্রে। শনিবার ভারতের পুনের বাড়িতে মৃত্যু হয় কিরানা ঘরানার প্রবীণ শাস্ত্রীয় সংগীতশিল্পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শিল্পীর পরিবার সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে ৩টা নাগাদ ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন প্রভা আত্রে। জানা গেছে, শিল্পীর সাড়া না পেয়ে তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে শিল্পীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে আজই মুম্বাইতে তার একটি অনুষ্ঠান করার কথা ছিল। তিনি কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন। তার গায়কিতে সংগীতের দুনিয়ায় অন্য দুই মহান ব্যক্তি, খেয়ালের জন্য আমির খান এবং ঠুমরির জন্য বড় গুলাম আলী খানের প্রভাব তিনি নিজেই স্বীকার করেছিলেন। এছাড়াও তিনি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন। ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সংগীতের ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’-এর মতো বহু পুরস্কারে ভূষিত করেছে। সংগীতে তার অবদানের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার তাকে ১৯৯০ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। তিনি ২০২২ সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। প্রভা আত্রে সংগীতের উপর বহু বইও লিখেছেন। জানা গেছে, প্রয়াত বর্ষীয়ান এই সংগীতশিল্পীর পরিবারের সকলেই প্রায় আমেরিকায় থাকেন। তারা দেশে আসার পর আগামী মঙ্গলবার শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। আইএ/ ১৩ জানুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বর্ষীয়ান সংগীতশিল্পী প্রভা আত্রে আর নেই first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×