হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাকিবের জীবনে প্রথম প্রেমিকা আমি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ জুন ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ মে – ঢালিউডের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। তাদের দু’জনের অনুরাগীর সংখ্যাও কম নয়। তারা সবসময়ই চান দুই তারকাকে একসঙ্গে দেখতে। মঙ্গলবার (২৮ মে) অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন শাকিব। আর এদিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন অপু।

এদিন অপু বিশ্বাস তার ফেসবুকে একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ আর সবশেষে লিখেছেন, অনেক শুভেচ্ছা বাবুর বাবা।

অপুর এমন স্ট্যাটাসের পর নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। নায়িকা ‘কোটি টাকার কাবিন’ আর ‘ওয়াইফ’ লিখে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে।

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। জানালেন, সিনেমায় শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে। যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি।

অপু বলেন, আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি ‘কোটি টাকার কাবিন’ । তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয়জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।

এই বিশেষ দিনে শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কি না, জানতে চাইলে অপু বলেন, সেটা তো বলা যাবে না। আর আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও বলেন, শাকিব খান আমার সন্তানের বাবা। সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। দোয়া করছি, এই সফলতা আরও দ্বিগুণ হোক। শাকিবের এই সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক, আমি তার সন্তানের মা হিসেবে, তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব।

এদিকে, বর্তমানে একসঙ্গে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় শাকিব-অপুর। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন দুজন।

আইএ/ ৩০ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাকিবের জীবনে প্রথম প্রেমিকা আমি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাকিবের জীবনে প্রথম প্রেমিকা আমি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ জুন ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ মে – ঢালিউডের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। তাদের দু’জনের অনুরাগীর সংখ্যাও কম নয়। তারা সবসময়ই চান দুই তারকাকে একসঙ্গে দেখতে। মঙ্গলবার (২৮ মে) অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন শাকিব। আর এদিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন অপু।এদিন অপু বিশ্বাস তার ফেসবুকে একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ আর সবশেষে লিখেছেন, অনেক শুভেচ্ছা বাবুর বাবা।অপুর এমন স্ট্যাটাসের পর নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। নায়িকা ‘কোটি টাকার কাবিন’ আর ‘ওয়াইফ’ লিখে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে।অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। জানালেন, সিনেমায় শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে। যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি।অপু বলেন, আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি ‘কোটি টাকার কাবিন’ । তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয়জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।এই বিশেষ দিনে শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কি না, জানতে চাইলে অপু বলেন, সেটা তো বলা যাবে না। আর আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি।তিনি আরও বলেন, শাকিব খান আমার সন্তানের বাবা। সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। দোয়া করছি, এই সফলতা আরও দ্বিগুণ হোক। শাকিবের এই সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক, আমি তার সন্তানের মা হিসেবে, তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব।এদিকে, বর্তমানে একসঙ্গে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় শাকিব-অপুর। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন দুজন।আইএ/ ৩০ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×