হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উখিয়া বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ মার্চ ২০২২, ০৮:৫২ অপরাহ্ন

উখিয়া প্রতিনিধি::

ভোজ্য ও জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বাগ্রাসী দুর্নীতির প্রতিবাদে শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে উখিয়া সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে।

এর আগে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি সরোয়ার জাহান চৌধুরী।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, যুগ্ন সম্পাদক দলিলুর রহমান শাহীন, মোঃ সেলিম উদ্দিন,আব্দুল করিম, আহসান উল্লাহ, সাইফুল শিকদার, শামসুল আলম আবুল হোসাইন, শাহ আমিন চৌধুরী, উখিয়া ছাত্রদলের সাবেক আহবায়ক মুহাম্মদ আরফাত চৌধুরী, লিটন, উখিয়া যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিন প্রমূখ।

এসময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ যুবদল ছাত্রদল কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা সর্বাগ্রে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট অনিয়মসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আজ জনগণ দিশাহারা হয়ে পড়েছে। বিনা ভোটে অনির্বাচিত সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উখিয়া বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উখিয়া বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ মার্চ ২০২২, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
উখিয়া প্রতিনিধি:: ভোজ্য ও জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বাগ্রাসী দুর্নীতির প্রতিবাদে শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উখিয়া বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে উখিয়া সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। এর আগে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি সরোয়ার জাহান চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, যুগ্ন সম্পাদক দলিলুর রহমান শাহীন, মোঃ সেলিম উদ্দিন,আব্দুল করিম, আহসান উল্লাহ, সাইফুল শিকদার, শামসুল আলম আবুল হোসাইন, শাহ আমিন চৌধুরী, উখিয়া ছাত্রদলের সাবেক আহবায়ক মুহাম্মদ আরফাত চৌধুরী, লিটন, উখিয়া যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার ও সদস্য সচিব খাইরুল আমিন প্রমূখ। এসময় ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাধারণ সম্পাদকসহ যুবদল ছাত্রদল কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা সর্বাগ্রে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট অনিয়মসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আজ জনগণ দিশাহারা হয়ে পড়েছে। বিনা ভোটে অনির্বাচিত সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×