হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে যৌথ অভিযানে ২টি চিংড়ী ঘের উচ্ছেদ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

মহেশখালী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ২০শে নভেম্বর সকালে শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর মৌজার ছেড়াদিয়া দ্বীপে বন বিভাগের সংরক্ষিত বন উজাড় করে গড়ে তোলা ২টি অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদ ও ষাইটমারা এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে দালান বাড়ী নির্মাণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মহেশখালী উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, মহেশখালী বন বিভাগের অভিযোগে ভিত্তিতে ২০ শে নভেম্বর সকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীকি মারমা,সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা কর্তৃক শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর মৌজার অর্ন্তগত ছেড়াদিয়া দ্বীপে বন বিভাগের সংরক্ষিত বন উজাড় করে গড়ে তোলা ২টি অবৈধ চিংড়ি ঘেরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী ও সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী এবং বন বিভাগ, মহেশখালী এর কর্মকর্তা ও কর্মচারীগণ সরেজমিনে উপস্থিতিতে অবৈধ ২টি চিংড়ী ঘের উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

একই সাথে বন বিভাগ শাপলাপুর ইউনিয়নের ষাটমারা নামক স্থানে বন বিভাগের মালিকানাধীন জমিতে পাহাড় কেটে অবৈধভাবে দালান বাড়ি নির্মাণের কারনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অভিযুক্ত ব্যক্তির অবৈধভাবে বাড়ি নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে ছিলেন, মহেশখালী থানার এস আই মহসিন চৌধুরী পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, পাহাড় খেকো ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে যৌথ অভিযানে ২টি চিংড়ী ঘের উচ্ছেদ, ৫০ হাজার টাকা জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে যৌথ অভিযানে ২টি চিংড়ী ঘের উচ্ছেদ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী:: মহেশখালী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ২০শে নভেম্বর সকালে শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর মৌজার ছেড়াদিয়া দ্বীপে বন বিভাগের সংরক্ষিত বন উজাড় করে গড়ে তোলা ২টি অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদ ও ষাইটমারা এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে দালান বাড়ী নির্মাণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহেশখালী উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, মহেশখালী বন বিভাগের অভিযোগে ভিত্তিতে ২০ শে নভেম্বর সকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীকি মারমা,সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা কর্তৃক শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর মৌজার অর্ন্তগত ছেড়াদিয়া দ্বীপে বন বিভাগের সংরক্ষিত বন উজাড় করে গড়ে তোলা ২টি অবৈধ চিংড়ি ঘেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী ও সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী এবং বন বিভাগ, মহেশখালী এর কর্মকর্তা ও কর্মচারীগণ সরেজমিনে উপস্থিতিতে অবৈধ ২টি চিংড়ী ঘের উচ্ছেদ করা হয়। একই সাথে বন বিভাগ শাপলাপুর ইউনিয়নের ষাটমারা নামক স্থানে বন বিভাগের মালিকানাধীন জমিতে পাহাড় কেটে অবৈধভাবে দালান বাড়ি নির্মাণের কারনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অভিযুক্ত ব্যক্তির অবৈধভাবে বাড়ি নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে ছিলেন, মহেশখালী থানার এস আই মহসিন চৌধুরী পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, পাহাড় খেকো ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×