হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে পেটে ইয়াবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক ব্যক্তি ধরা পড়েছেন, যার পাকস্থলীতে মিলেছে তিন হাজার ৫৮৮ পিস ইয়াবা।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামার পর ২৮ বছর বয়সী পলাশ গ্রেপ্তার হন এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি শিহাব কায়সার খান।

এপিবিএন জানায়, সোমবার রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে পলাশ ঢাকা আসেন। এ সময় তাকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার পেটে বিপুল ইয়াবা রয়েছে বলে জানায়। এরপর তাকে এপিবিএন অফিসে নিয়ে আসা হলে এয়ারপোর্টের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করেন। তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। সবশেষে গতকাল মঙ্গলবার ভোর রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কাজের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খোলা হলে ৭৮টি পোটলা থেকে ৩ হাজার ৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক হওয়া পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানিয়েছে।

আরও পড়ুন

ইনানীতে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার, জানা যায় নি মৃত্যুর কারণ

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান গণমাধ্যমকে বলেন, পলাশকে আমরা সোমবার আটক করলেও গতকাল তার পেটে থাকা ইয়াবাগুলো বের করতে সক্ষম হয়েছি। এসব কাজ করতেই ভোর হয়ে গেছে। ফলে আজ বুধবার এ বিষয়ে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার থেকে পেটে ইয়াবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে পেটে ইয়াবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
Print Image
ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক ব্যক্তি ধরা পড়েছেন, যার পাকস্থলীতে মিলেছে তিন হাজার ৫৮৮ পিস ইয়াবা। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামার পর ২৮ বছর বয়সী পলাশ গ্রেপ্তার হন এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি শিহাব কায়সার খান। এপিবিএন জানায়, সোমবার রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে পলাশ ঢাকা আসেন। এ সময় তাকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার পেটে বিপুল ইয়াবা রয়েছে বলে জানায়। এরপর তাকে এপিবিএন অফিসে নিয়ে আসা হলে এয়ারপোর্টের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করেন। তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। সবশেষে গতকাল মঙ্গলবার ভোর রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কাজের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খোলা হলে ৭৮টি পোটলা থেকে ৩ হাজার ৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক হওয়া পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান গণমাধ্যমকে বলেন, পলাশকে আমরা সোমবার আটক করলেও গতকাল তার পেটে থাকা ইয়াবাগুলো বের করতে সক্ষম হয়েছি। এসব কাজ করতেই ভোর হয়ে গেছে। ফলে আজ বুধবার এ বিষয়ে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×