হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় জায়েদ হাসান সাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আমিরাবাদ রাজাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তেল ব্যবসায়ী আবদুল মন্নানের ছেলে।

জানা গেছে, বেপরোয়া গতির ঈগল বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের পেছনে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাকিব। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় জায়েদ হাসান সাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আমিরাবাদ রাজাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তেল ব্যবসায়ী আবদুল মন্নানের ছেলে। জানা গেছে, বেপরোয়া গতির ঈগল বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের পেছনে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাকিব। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×