হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে পাঁচ জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার কক্সবাজার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। দলীয় এ কর্মসূচিতে অংশ নিতে আজ শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন।

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আজ সুজা জানান, শনিবার (১৯ জুলাই) কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা আজ রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন। শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে জনসভা করবেন।

সুষ্ঠুভাবে এ কর্মসূচি আয়োজনে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে জানিয়ে এস এম সুজা উদ্দিন বলেন, এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

মতবিনিময় সভায় কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার থেকে পাঁচ জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে পাঁচ জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
Print Image
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার কক্সবাজার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। দলীয় এ কর্মসূচিতে অংশ নিতে আজ শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আজ সুজা জানান, শনিবার (১৯ জুলাই) কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা আজ রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন। শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে জনসভা করবেন। সুষ্ঠুভাবে এ কর্মসূচি আয়োজনে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে জানিয়ে এস এম সুজা উদ্দিন বলেন, এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভায় কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×