হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেটে ইয়াবা রেখে সারাদেশে সাপ্লাই, আটক কক্সবাজারের মাদক কারবারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

পেটের ভেতরে ইয়াবা বহনের অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে সারাদেশে মাদক সরবরাহ করে আসছিলেন মাদক কারবারী মো. কাজল (৪০)। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) রাতে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কাজল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, কাজল মূলত কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে শরীরের বিভিন্নস্থানে বহন করতেন। মাঝে মধ্যেই পেটে ভরে ক্যাপসুল আকারে ইয়াবা বহন করে তা দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ করতেন তিনি। পেটের মধ্যে থাকা ৯৫০ পিস ইয়াবা পায়ুপথে বের করা হয়।

চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কাজল একজন পেশাদার মাদক কারবারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই অভিনব কায়দায় ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। সে জানিয়েছে, এর আগেও একাধিকবার এমনভাবে মাদক বহন করে সে বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মাদক কারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা অভিনব কৌশল অবলম্বন করছে। তবে প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা নজরদারির কারণে এসব পদ্ধতিও এখন ধরা পড়ছে। কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেটে ইয়াবা রেখে সারাদেশে সাপ্লাই, আটক কক্সবাজারের মাদক কারবারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেটে ইয়াবা রেখে সারাদেশে সাপ্লাই, আটক কক্সবাজারের মাদক কারবারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
Print Image
পেটের ভেতরে ইয়াবা বহনের অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে সারাদেশে মাদক সরবরাহ করে আসছিলেন মাদক কারবারী মো. কাজল (৪০)। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) রাতে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. কাজল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। জানা গেছে, কাজল মূলত কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে শরীরের বিভিন্নস্থানে বহন করতেন। মাঝে মধ্যেই পেটে ভরে ক্যাপসুল আকারে ইয়াবা বহন করে তা দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ করতেন তিনি। পেটের মধ্যে থাকা ৯৫০ পিস ইয়াবা পায়ুপথে বের করা হয়। চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কাজল একজন পেশাদার মাদক কারবারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই অভিনব কায়দায় ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। সে জানিয়েছে, এর আগেও একাধিকবার এমনভাবে মাদক বহন করে সে বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছে। চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মাদক কারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা অভিনব কৌশল অবলম্বন করছে। তবে প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা নজরদারির কারণে এসব পদ্ধতিও এখন ধরা পড়ছে। কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×