ব্যাংক, ২৮ জুলাই – দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন।
পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তোর কোর মার্কেটে সোমবার এক বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, মার্কেটের ভবনের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন এবং বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।
উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার। এছাড়া হামলায় আরও দুই নারী আহত হয়েছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ জুলাই ২০২৫




মন্তব্য করুন