কুতুবদিয়া প্রতিনিধি::কুতুবদিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ ৫জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম রবিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ নয়ন (২৬),প্রদীপ দাশ (৫০), শ্রীমান কান্তি শীল (৫৫),আবুল মনসুর (৫৫), পিতা- মৃত সিরাজুল হক ও মনজুর আলম (৫৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় ও চাঁনমিয়ার পাড়া থেকে তাদের আটক করা হয়।
আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪
এসময় তাদের কাছ থেকে মোট ৩শ গ্রাম গাঁজা, ৬টি গাঁজার পুরিয়া এবং সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কুতুবদিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে জানিয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান অভিযান আরও জোরদার করা হবে।




মন্তব্য করুন