হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ জুলাই – গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে তারকা এই ওপেনারের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তার মাঠে ফিরতে আরো লম্বা সময় লাগবে।

এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন। বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।’

আরও পড়ুন

গভীর রাতে তুরাগের সরকারি কোয়ার্টার থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিপিএলের আগে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তামিম, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’

আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। তবে এই প্রোফেশনে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।’

তিনি আরো বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুলাই – গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে তারকা এই ওপেনারের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তার মাঠে ফিরতে আরো লম্বা সময় লাগবে।এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন। বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।’বিপিএলের আগে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তামিম, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। তবে এই প্রোফেশনে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।’তিনি আরো বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×