হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১০৪, আহত ৩৯৯ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন


জেরুজালেম, ৩১ জুলাই – গাজার উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে বুধবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩৯৯ জন। স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের হিসাবে, এই পর্যন্ত মোট ৬০ হাজার ১৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৪৬ হাজার ২০০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

৭ অক্টোবর হামলার দিনে হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গুলি ও হামলায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর পরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে বিরতি ভেঙে ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ হামলায় গত চার মাসে নিহত হয়েছেন ৮ হাজার ৯৭০ জন এবং আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন।

ধারণা করা হচ্ছে, হামাসের হাতে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন। ইসরায়েল জানিয়েছে, তারা সামরিক অভিযানের মাধ্যমে জিম্মিদের উদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১০৪, আহত ৩৯৯ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১০৪, আহত ৩৯৯ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ৩১ জুলাই – গাজার উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে বুধবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩৯৯ জন। স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের হিসাবে, এই পর্যন্ত মোট ৬০ হাজার ১৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৪৬ হাজার ২০০ জন আহত হয়েছেন।৭ অক্টোবর হামলার দিনে হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গুলি ও হামলায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর পরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে বিরতি ভেঙে ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ হামলায় গত চার মাসে নিহত হয়েছেন ৮ হাজার ৯৭০ জন এবং আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন।ধারণা করা হচ্ছে, হামাসের হাতে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন। ইসরায়েল জানিয়েছে, তারা সামরিক অভিযানের মাধ্যমে জিম্মিদের উদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ৩১ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×