হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে ইয়াবা বহনকালে শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিললো ১০০০ ইয়াবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহনকালে এক হাজার পিস ইয়াবাসহ রাজু মোল্লা (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিএস ১৪২ ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।

এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ২০ (বিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আরও পড়ুন

মানিকগঞ্জে শীতের সবজিতে বাজার ভরপুর, তবু বেশির ভাগ সবজির দাম ৮০–১০০ টাকা

এপিবিএন বলছে, রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি এবং পরিবহনের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, ‘আমরা বিমানবন্দর ঘিরে যেকোন অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতে অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার থেকে ইয়াবা বহনকালে শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিললো ১০০০ ইয়াবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে ইয়াবা বহনকালে শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিললো ১০০০ ইয়াবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
Print Image
বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহনকালে এক হাজার পিস ইয়াবাসহ রাজু মোল্লা (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিএস ১৪২ ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ২০ (বিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এপিবিএন বলছে, রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি এবং পরিবহনের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, ‘আমরা বিমানবন্দর ঘিরে যেকোন অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতে অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×