হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন


খাগড়াছড়ি, ২৮ সেপ্টেম্বর – স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আজও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থকরা জেলার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ পালন করছেন।

এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিসিবির দারুণ উপহার: মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) পিকেটারদের সড়কে দেখা গেলেও আজ তা চোখে পড়েনি। তবে জেলা শহরসহ আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে গতকাল দুপুরে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

এর আগে, অবরোধের কারণে সাজেকে আটকেপড়া পর্যটকদের রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। তাদের অনেকেই ফিরে গেছেন গন্তব্যে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] খাগড়াছড়ি, ২৮ সেপ্টেম্বর – স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আজও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থকরা জেলার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ পালন করছেন।এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) পিকেটারদের সড়কে দেখা গেলেও আজ তা চোখে পড়েনি। তবে জেলা শহরসহ আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।উদ্ভুত পরিস্থিতিতে গতকাল দুপুরে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।এর আগে, অবরোধের কারণে সাজেকে আটকেপড়া পর্যটকদের রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। তাদের অনেকেই ফিরে গেছেন গন্তব্যে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৮ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×