হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চালকের মাথা ফাটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের অভিযানে একজন আটক

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় যাত্রী বেসে গাড়িতে উঠে গোলাম কাদের (৪২) নামের এক চালককে পিটিয়ে মাথা পেটে দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুবূর্ত্তরা। সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।

এ ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম রাতেই অভিযান চালিয়ে নুরুল ইসলাম (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। আহত গোলাম কাদের হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।

আহত অটোরিকশা চালক গোলাম কাদের বলেন, সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দুই যুবক আজিজনগর যাবার কথা বলে হারবাং স্টেশন থেকে যাত্রীবেশে আমার গাড়িতে উঠে। প্রথমে তাঁরা আজিজনগর গিয়ে পুনরায় হারবাং কমরমুহুরীপাড়ার উদ্দেশ্য যেতে বলে। আমি গাড়ি চালিয়ে কমরমুহুরীপাড়া এলাকায় পৌঁছালে তাঁরা হঠাৎ করে কাঠের বাটাম দিয়ে আমার মাথায় আঘাত করে। একপর্যায়ে আমি গাড়ি ছিনতাইয়ের জন্য হামলা করছে বুঝতে পেরে শোর-চিৎকার দিই।

এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, হারবাংয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টায় চালকের ওপর হামলার ঘটনাটি শুনে রাতেই ঘটনাস্থলে যাই। পরে রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নূরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাপর ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় চালকের মাথা ফাটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের অভিযানে একজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চালকের মাথা ফাটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের অভিযানে একজন আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় যাত্রী বেসে গাড়িতে উঠে গোলাম কাদের (৪২) নামের এক চালককে পিটিয়ে মাথা পেটে দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুবূর্ত্তরা। সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম রাতেই অভিযান চালিয়ে নুরুল ইসলাম (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। আহত গোলাম কাদের হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে। আহত অটোরিকশা চালক গোলাম কাদের বলেন, সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দুই যুবক আজিজনগর যাবার কথা বলে হারবাং স্টেশন থেকে যাত্রীবেশে আমার গাড়িতে উঠে। প্রথমে তাঁরা আজিজনগর গিয়ে পুনরায় হারবাং কমরমুহুরীপাড়ার উদ্দেশ্য যেতে বলে। আমি গাড়ি চালিয়ে কমরমুহুরীপাড়া এলাকায় পৌঁছালে তাঁরা হঠাৎ করে কাঠের বাটাম দিয়ে আমার মাথায় আঘাত করে। একপর্যায়ে আমি গাড়ি ছিনতাইয়ের জন্য হামলা করছে বুঝতে পেরে শোর-চিৎকার দিই। এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, হারবাংয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টায় চালকের ওপর হামলার ঘটনাটি শুনে রাতেই ঘটনাস্থলে যাই। পরে রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নূরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাপর ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×