হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুমিল্লায় সড়কের গর্তে মাছের পোনা অবমুক্ত করে হাসনাত আবদুল্লাহর অভিনব প্রতিবাদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন


কুমিল্লা, ১০ অক্টোবর – কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার কোনো প্রতিকার না হওয়ায় সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি কিছু মাছের পোনা অবমুক্ত করেন।

আরও পড়ুন

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গেও সংযুক্ত। ফলে এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ১৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, চরম ভোগান্তি দেখা দেয় যানবাহন চলাচলে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে সড়কে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়েছেন এনসিপি নেতা হাসনাত।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি এই সড়ক সংস্কার না করা হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন। অন্তত মানুষ কিছু মাছ তো খেতে পারবে। তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ চাষ সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন, দেখি এতে কিছু হয় কি না।

এ সময় স্থানীয় অনেক বাসিন্দা হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কুমিল্লায় সড়কের গর্তে মাছের পোনা অবমুক্ত করে হাসনাত আবদুল্লাহর অভিনব প্রতিবাদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুমিল্লায় সড়কের গর্তে মাছের পোনা অবমুক্ত করে হাসনাত আবদুল্লাহর অভিনব প্রতিবাদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ১০ অক্টোবর – কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার কোনো প্রতিকার না হওয়ায় সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি কিছু মাছের পোনা অবমুক্ত করেন।জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গেও সংযুক্ত। ফলে এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ১৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, চরম ভোগান্তি দেখা দেয় যানবাহন চলাচলে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে সড়কে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়েছেন এনসিপি নেতা হাসনাত।এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি এই সড়ক সংস্কার না করা হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন। অন্তত মানুষ কিছু মাছ তো খেতে পারবে। তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ চাষ সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন, দেখি এতে কিছু হয় কি না।এ সময় স্থানীয় অনেক বাসিন্দা হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×