হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নদী থেকে বৃদ্ধা’র মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ০৬:১৫ অপরাহ্ন

কক্সবাজারে নদী থেকে ফাতেমা বেগম নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ১ অক্টোবর ) সকাল ১১ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী।

নিহতের ছেলে শফি আলম বলেন, ২৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে আমার মা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তাঁর হদিস মেলেনি।

শুক্রবার সকালে হিন্দু পাড়ার দুলাল নদীতে গোসল করতে গিয়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমার মায়ের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এব্যাপারে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ঈদগাঁও থানার ওসি মোঃ আবদুল হালিম বলেন, বৃদ্ধ মহিলাটি কি করে নদীতে পড়লেন, কিভাবে নিখোঁজ হলেন এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে নদী থেকে বৃদ্ধা’র মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নদী থেকে বৃদ্ধা’র মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ০৬:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে নদী থেকে ফাতেমা বেগম নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ১ অক্টোবর ) সকাল ১১ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী। নিহতের ছেলে শফি আলম বলেন, ২৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে আমার মা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তাঁর হদিস মেলেনি। শুক্রবার সকালে হিন্দু পাড়ার দুলাল নদীতে গোসল করতে গিয়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমার মায়ের মরদেহ উদ্ধার করে। এব্যাপারে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ঈদগাঁও থানার ওসি মোঃ আবদুল হালিম বলেন, বৃদ্ধ মহিলাটি কি করে নদীতে পড়লেন, কিভাবে নিখোঁজ হলেন এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×