হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিলো ট্রাইব্যুনাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ নভেম্বর – মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

আরও পড়ুন

কাউকে ‘সংখ্যালঘু’ হিসেবে দেখার সুযোগ নেই, সবাই এ দেশের গর্বিত নাগরিক: সালাহউদ্দিন আহমদ

গত বছরের ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ।

ওই রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। ২০ অক্টোবর তাকে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিলো ট্রাইব্যুনাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিলো ট্রাইব্যুনাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ নভেম্বর – মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।গত বছরের ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ।ওই রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। ২০ অক্টোবর তাকে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।সূত্র: জাগো নিউজএনএন/ ৩০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×