হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপ ইস্যুতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিশ্বকাপ সংক্রান্ত বিষয়টি নিয়ে কথা বলেন।

আরও পড়ুন

ফিফা র‍্যাংকিংয়ে দারুণ সুখবর: ১ ধাপ এগিয়ে ১০৬ নম্বরে ঋতুপর্ণারা

বিসিবি সভাপতি জানান, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর আইসিসি তাদের সঙ্গে বৈঠকে বসবে। ওই বৈঠকে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে। তিনি বলেন, আইসিসির কাছে পাঠানো চিঠিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে— নিরাপত্তা ও খেলোয়াড়দের মান-মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলার জন্য প্রস্তুত নয়।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটিও আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

তিনি আরও জানান, আইসিসি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে খুব শিগগিরই আলোচনা শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বুলবুল বলেন, ‘আইসিসি যখন আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানাবে, তখন আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিশ্বকাপ ইস্যুতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপ ইস্যুতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আইসিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানতে শিগগিরই বিসিবির সঙ্গে আলোচনায় বসবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিশ্বকাপ সংক্রান্ত বিষয়টি নিয়ে কথা বলেন।বিসিবি সভাপতি জানান, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর আইসিসি তাদের সঙ্গে বৈঠকে বসবে। ওই বৈঠকে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে। তিনি বলেন, আইসিসির কাছে পাঠানো চিঠিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে— নিরাপত্তা ও খেলোয়াড়দের মান-মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলার জন্য প্রস্তুত নয়।আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটিও আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’তিনি আরও জানান, আইসিসি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে খুব শিগগিরই আলোচনা শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বুলবুল বলেন, ‘আইসিসি যখন আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানাবে, তখন আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×