হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আথিয়া শেঠির স্বাক্ষর জাল করে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন


মুম্বাই, ০৬ জানুয়ারি – জালিয়াতি ও কোটি টাকার প্রতারণার ঘটনায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। তার স্বাক্ষর জাল করে একটি বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, সংস্থার মালিক যশ নাগরকোটি এবং অশায় শাস্ত্রী। পুলিশ জানায়, অভিযুক্ত ঋষভ সুরেকার বিরুদ্ধে আথিয়া শেঠির স্বাক্ষর জাল করার পাশাপাশি অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়া ই-মেইল আইডি তৈরির অভিযোগও রয়েছে।

আরও পড়ুন

ভারতের জামনগর তেল শোধনাগার পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে ঋষভ সুরেকা আথিয়ার সহকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৪০ লাখ রুপির চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি। তবে এরপরও ঋষভ ওই জুয়েলারি ব্র্যান্ডকে আশ্বস্ত করেন যে আথিয়াই তাদের বিজ্ঞাপনে কাজ করবেন।

এরপর তিনি আথিয়ার স্বাক্ষর জাল করে ব্র্যান্ডটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেন। একই সঙ্গে আথিয়া শেঠি ও তার স্বামী ক্রিকেটার কেএল রাহুলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে।

পুলিশ আরও জানায়, ২০২৩ সালে সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই ঋষভের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। চাকরিতে যোগ দেওয়ার পরপরই মায়ের চিকিৎসার কথা বলে তিনি ১৫ লাখ রুপি ঋণ নেন। পরে অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বিজ্ঞাপনের কাজ করানোর অজুহাতে ৬২ লাখ রুপি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আথিয়া শেঠির স্বাক্ষর জাল করে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আথিয়া শেঠির স্বাক্ষর জাল করে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৬ জানুয়ারি – জালিয়াতি ও কোটি টাকার প্রতারণার ঘটনায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। তার স্বাক্ষর জাল করে একটি বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, সংস্থার মালিক যশ নাগরকোটি এবং অশায় শাস্ত্রী। পুলিশ জানায়, অভিযুক্ত ঋষভ সুরেকার বিরুদ্ধে আথিয়া শেঠির স্বাক্ষর জাল করার পাশাপাশি অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়া ই-মেইল আইডি তৈরির অভিযোগও রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে ঋষভ সুরেকা আথিয়ার সহকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৪০ লাখ রুপির চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি। তবে এরপরও ঋষভ ওই জুয়েলারি ব্র্যান্ডকে আশ্বস্ত করেন যে আথিয়াই তাদের বিজ্ঞাপনে কাজ করবেন।এরপর তিনি আথিয়ার স্বাক্ষর জাল করে ব্র্যান্ডটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেন। একই সঙ্গে আথিয়া শেঠি ও তার স্বামী ক্রিকেটার কেএল রাহুলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে।পুলিশ আরও জানায়, ২০২৩ সালে সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই ঋষভের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। চাকরিতে যোগ দেওয়ার পরপরই মায়ের চিকিৎসার কথা বলে তিনি ১৫ লাখ রুপি ঋণ নেন। পরে অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বিজ্ঞাপনের কাজ করানোর অজুহাতে ৬২ লাখ রুপি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×