হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিক্ষোভ সফল করতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করলেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন


তেহরান, ১০ জানুয়ারি – ইরানে সরকারবিরোধী চলমান বিক্ষোভে অংশ নেওয়া জনগণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। একই সঙ্গে বিক্ষোভ সফল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের উদ্দেশে পাহলভি বলেন, “জনাব প্রেসিডেন্ট, আমি জরুরি ভিত্তিতে আপনার মনোযোগ, সমর্থন এবং পদক্ষেপ প্রত্যাশা করছি। গত রাতে ইরানের লাখ লাখ সাহসী মানুষের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি তার ক্ষমতা টিকিয়ে রাখার শেষ পন্থা হিসেবে সহিংসতাকেই বেছে নিয়েছেন।”

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তিনি আরও বলেন, “ইরানের জনগণ এখন বুলেটের মুখোমুখি, অথচ আমরা সেখানকার প্রকৃত পরিস্থিতির খবর পাচ্ছি না। কারণ সরকার সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন—সবই অচল করে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইরানি মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন, তীব্র মূল্যস্ফীতি ও লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের চাপে নাভিশ্বাস উঠছিল সাধারণ মানুষের। এই প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়।

মাত্র কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে এবং বর্তমানে বিক্ষোভকারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।

এদিকে, বিক্ষোভ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামপন্থি সরকারকে একাধিকবার হুঁশিয়ারি দিয়ে আসছেন। তিনি সতর্ক করে বলেছেন, আন্দোলন দমনে যদি সরকার অতিরিক্ত সহিংস পথ বেছে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের কথাও বিবেচনা করতে পারে। এ পর্যন্ত চারবার প্রকাশ্যে এমন হুমকি দিয়েছেন তিনি।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের বিক্ষোভ সফল করতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করলেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিক্ষোভ সফল করতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করলেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১০ জানুয়ারি – ইরানে সরকারবিরোধী চলমান বিক্ষোভে অংশ নেওয়া জনগণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। একই সঙ্গে বিক্ষোভ সফল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের উদ্দেশে পাহলভি বলেন, “জনাব প্রেসিডেন্ট, আমি জরুরি ভিত্তিতে আপনার মনোযোগ, সমর্থন এবং পদক্ষেপ প্রত্যাশা করছি। গত রাতে ইরানের লাখ লাখ সাহসী মানুষের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি তার ক্ষমতা টিকিয়ে রাখার শেষ পন্থা হিসেবে সহিংসতাকেই বেছে নিয়েছেন।”তিনি আরও বলেন, “ইরানের জনগণ এখন বুলেটের মুখোমুখি, অথচ আমরা সেখানকার প্রকৃত পরিস্থিতির খবর পাচ্ছি না। কারণ সরকার সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন—সবই অচল করে দেওয়া হয়েছে।”প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইরানি মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন, তীব্র মূল্যস্ফীতি ও লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের চাপে নাভিশ্বাস উঠছিল সাধারণ মানুষের। এই প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়।মাত্র কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে এবং বর্তমানে বিক্ষোভকারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।এদিকে, বিক্ষোভ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামপন্থি সরকারকে একাধিকবার হুঁশিয়ারি দিয়ে আসছেন। তিনি সতর্ক করে বলেছেন, আন্দোলন দমনে যদি সরকার অতিরিক্ত সহিংস পথ বেছে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের কথাও বিবেচনা করতে পারে। এ পর্যন্ত চারবার প্রকাশ্যে এমন হুমকি দিয়েছেন তিনি।এনএন/ ১০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×