হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবার আহ্বান রিজওয়ানা হাসানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে এবং সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা: ৫০ কোটি গ্রাহকের তথ্য ‘সিরিউসিম’ হ্যাকারদের কবলে

প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিজওয়ানা হাসান বলেন, তিনি আজ প্রধান অতিথি হিসেবে নয়, বরং ভিকারুননিসা নুন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে এখানে উপস্থিত হতে পেরে গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান অসংখ্য যোগ্য ও স্বনামধন্য মানুষ গড়ে তুলেছে। যারা নিষ্ঠা ও শ্রম দিয়ে মানুষ গড়ার কাজ করেছেন, সেই শিক্ষকদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ ও গ্লাসে ফিরছি—এটি একটি মূল্যবোধের প্রশ্ন। তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, পরিবারে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে। তিনি সতর্ক করে বলেন, বর্তমানে প্লাস্টিক মানুষের রক্তে, ফুসফুসে এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে, যার জন্য মানুষের অসচেতনতা দায়ী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনীতি সচেতন হতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যক্তি ও পরিবার উদযাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাফল্য উদযাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

আলোচনা শেষে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপদেষ্টা শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবার আহ্বান রিজওয়ানা হাসানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবার আহ্বান রিজওয়ানা হাসানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে এবং সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিজওয়ানা হাসান বলেন, তিনি আজ প্রধান অতিথি হিসেবে নয়, বরং ভিকারুননিসা নুন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে এখানে উপস্থিত হতে পেরে গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান অসংখ্য যোগ্য ও স্বনামধন্য মানুষ গড়ে তুলেছে। যারা নিষ্ঠা ও শ্রম দিয়ে মানুষ গড়ার কাজ করেছেন, সেই শিক্ষকদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ ও গ্লাসে ফিরছি—এটি একটি মূল্যবোধের প্রশ্ন। তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, পরিবারে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে। তিনি সতর্ক করে বলেন, বর্তমানে প্লাস্টিক মানুষের রক্তে, ফুসফুসে এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে, যার জন্য মানুষের অসচেতনতা দায়ী।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনীতি সচেতন হতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যক্তি ও পরিবার উদযাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাফল্য উদযাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।আলোচনা শেষে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপদেষ্টা শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×