হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন


ঢাকা, ২০ ফেব্রুয়ারি – আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং জলবায়ু গবেষকদের সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্যই উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আপাতত দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের আভাস দেওয়া হয়নি। অন্যদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন

মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ ফেব্রুয়ারি – আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং জলবায়ু গবেষকদের সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্যই উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আপাতত দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের আভাস দেওয়া হয়নি। অন্যদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×