হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুটাখালী তলিয়াঘোনায় ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পাউবো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০৯:৩৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের জোয়ারের লবণাক্ত পানি ঢুকে ৪ শতাধিক কৃষকের ধান তলিয়ে গেছে। এর ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

ভাঙন কবলিত বেড়িবাঁধ সোমবার (৭ নভেম্বর) দুপুরে সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজার জেলার উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়া উদ্দীন আরিফ।

তিনি এ প্রতিবেদককে বলেন, খুটাখালী তলিয়াঘোনার ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করা হয়েছে। ভাঙ্গন এলাকা চিহ্নিত করে পরিমাপও করা হয়। দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং শিগগিরই বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে খুটাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবদুল আওয়াল বলেন, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তলিয়াঘোনার পেটভরা সংলগ্ন ফখরু মেম্বারের চিংড়ি ঘেরের পলবোট ও সামনে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়াঘোনার অসংখ্য মানুষের ধান প্লাবিত হয়েছে।

আরও পড়ুন

৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ

তিনি দ্রুত ভাঙ্গা বেড়িবাঁধ পুন:মেরামত করার জন্য পাউবোর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

এদিন দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনা ভাঙ্গা বেড়িবাঁধ এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার পাউবো উপ সহকারী প্রকৌশলী নারায়ন চন্দ্র দত্ত। তাঁর সাথে ক্ষতিগ্রস্ত কৃষক মৌলভী আবুল বশর, শামসুল আলম, আবু ছৈয়দ, শাহজাহান, মোঃ জকরিয়া, মোঃ এমরান, মুজিবুর রহমান, লেদু মিয়া, কামাল সওদাগর, সেতারা বেগম, পাখি বেগম, মোঃ সায়েম, হিরু ও রুহুল আমিন প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

খুটাখালী তলিয়াঘোনায় ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পাউবো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুটাখালী তলিয়াঘোনায় ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পাউবো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০৯:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের জোয়ারের লবণাক্ত পানি ঢুকে ৪ শতাধিক কৃষকের ধান তলিয়ে গেছে। এর ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। ভাঙন কবলিত বেড়িবাঁধ সোমবার (৭ নভেম্বর) দুপুরে সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজার জেলার উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়া উদ্দীন আরিফ। তিনি এ প্রতিবেদককে বলেন, খুটাখালী তলিয়াঘোনার ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন করা হয়েছে। ভাঙ্গন এলাকা চিহ্নিত করে পরিমাপও করা হয়। দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং শিগগিরই বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। পরিদর্শনকালে খুটাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবদুল আওয়াল বলেন, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তলিয়াঘোনার পেটভরা সংলগ্ন ফখরু মেম্বারের চিংড়ি ঘেরের পলবোট ও সামনে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়াঘোনার অসংখ্য মানুষের ধান প্লাবিত হয়েছে। তিনি দ্রুত ভাঙ্গা বেড়িবাঁধ পুন:মেরামত করার জন্য পাউবোর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। এদিন দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনা ভাঙ্গা বেড়িবাঁধ এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার পাউবো উপ সহকারী প্রকৌশলী নারায়ন চন্দ্র দত্ত। তাঁর সাথে ক্ষতিগ্রস্ত কৃষক মৌলভী আবুল বশর, শামসুল আলম, আবু ছৈয়দ, শাহজাহান, মোঃ জকরিয়া, মোঃ এমরান, মুজিবুর রহমান, লেদু মিয়া, কামাল সওদাগর, সেতারা বেগম, পাখি বেগম, মোঃ সায়েম, হিরু ও রুহুল আমিন প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×