হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে উত্তেজনার পারদ পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক শক্তির তুলনামূলক চিত্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন


পাকিস্তান, ২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে এবং উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের জেরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রতিবেশী দেশটির সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে ৬ লাখ ৬০ হাজার সক্রিয় কর্মী রয়েছে, যার মধ্যে সেনাবাহিনীতে ৫ লাখ ৬০ হাজার, বিমানবাহিনীতে ৭০ হাজার এবং নৌবাহিনীতে ৩০ হাজার সদস্য কর্মরত।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

অন্যদিকে আফগান তালেবানদের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা মাত্র ১ লাখ ৭২ হাজার, যদিও তারা এটি দুই লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে। সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পাকিস্তানের কাছে ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০-এর বেশি কামান রয়েছে।

বিপরীতে আফগান বাহিনীর কাছে সোভিয়েত আমলের কিছু ট্যাংক ও সাঁজোয়া যান থাকলেও সেগুলোর সঠিক সংখ্যা বা কার্যকারিতা নিশ্চিত নয়। আকাশপথে পাকিস্তানের আধিপত্য স্পষ্ট; তাদের বহরে ৪৬৫টি যুদ্ধবিমান ও ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে।

আফগানিস্তানের কার্যত কোনো বিমানবাহিনী নেই এবং তাদের হাতে থাকা গুটিকয়েক বিমান ও হেলিকপ্টারের উড্ডয়ন ক্ষমতা নিয়ে সংশয় রয়েছে। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাদের ১৭০টি ওয়ারহেড রয়েছে, যেখানে আফগানিস্তানের কোনো পারমাণবিক সক্ষমতা নেই।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

সীমান্তে উত্তেজনার পারদ পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক শক্তির তুলনামূলক চিত্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে উত্তেজনার পারদ পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক শক্তির তুলনামূলক চিত্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পাকিস্তান, ২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে এবং উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের জেরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রতিবেশী দেশটির সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে ৬ লাখ ৬০ হাজার সক্রিয় কর্মী রয়েছে, যার মধ্যে সেনাবাহিনীতে ৫ লাখ ৬০ হাজার, বিমানবাহিনীতে ৭০ হাজার এবং নৌবাহিনীতে ৩০ হাজার সদস্য কর্মরত।অন্যদিকে আফগান তালেবানদের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা মাত্র ১ লাখ ৭২ হাজার, যদিও তারা এটি দুই লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে। সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পাকিস্তানের কাছে ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০-এর বেশি কামান রয়েছে।বিপরীতে আফগান বাহিনীর কাছে সোভিয়েত আমলের কিছু ট্যাংক ও সাঁজোয়া যান থাকলেও সেগুলোর সঠিক সংখ্যা বা কার্যকারিতা নিশ্চিত নয়। আকাশপথে পাকিস্তানের আধিপত্য স্পষ্ট; তাদের বহরে ৪৬৫টি যুদ্ধবিমান ও ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে।আফগানিস্তানের কার্যত কোনো বিমানবাহিনী নেই এবং তাদের হাতে থাকা গুটিকয়েক বিমান ও হেলিকপ্টারের উড্ডয়ন ক্ষমতা নিয়ে সংশয় রয়েছে। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাদের ১৭০টি ওয়ারহেড রয়েছে, যেখানে আফগানিস্তানের কোনো পারমাণবিক সক্ষমতা নেই। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×