হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাহাড়ে সুষম উন্নয়নে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ পার্বত্যমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন


রাঙামাটি, ১ মার্চ – সরকার ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন ও সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

রবিবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিসহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করলেই পার্বত্য অঞ্চল কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।

আরও পড়ুন

মানিকগঞ্জে শীতের সবজিতে বাজার ভরপুর, তবু বেশির ভাগ সবজির দাম ৮০–১০০ টাকা

পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন যে শান্তির অন্যতম পূর্বশর্ত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মন্ত্রণালয়ের আইন ও নীতিমালার আলোকেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।

এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পাহাড়ে সুষম উন্নয়নে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ পার্বত্যমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাহাড়ে সুষম উন্নয়নে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ পার্বত্যমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] রাঙামাটি, ১ মার্চ – সরকার ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন ও সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।রবিবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিসহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করলেই পার্বত্য অঞ্চল কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন যে শান্তির অন্যতম পূর্বশর্ত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মন্ত্রণালয়ের আইন ও নীতিমালার আলোকেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রস্তাবনা তুলে ধরেন।সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×