হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন


বেইজিং, ২৩ মে – পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চার দিনের এক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে পৌঁছেছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিস্তারিত আলোচ্যসূচি এখনো প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দুই দেশের ভূমিকা নিয়ে আলোচনা হবে। বেইজিং ও ইসলামাবাদ উভয় পক্ষই বর্তমানে এ অঞ্চলে শান্তি ফেরাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান অস্থিরতা বর্তমানে একটি সংকটময় পর্যায়ে রয়েছে।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিও ঝুঁকির মুখে পড়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে।

এই সফরের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যেও এ বিষয়ে ফোনালাপ অনুষ্ঠিত হয়। গত দুই সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনও বেইজিং সফর করেছেন।

এনএন/ ২৩ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ২৩ মে – পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চার দিনের এক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে পৌঁছেছেন।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিস্তারিত আলোচ্যসূচি এখনো প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দুই দেশের ভূমিকা নিয়ে আলোচনা হবে। বেইজিং ও ইসলামাবাদ উভয় পক্ষই বর্তমানে এ অঞ্চলে শান্তি ফেরাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান অস্থিরতা বর্তমানে একটি সংকটময় পর্যায়ে রয়েছে।গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিও ঝুঁকির মুখে পড়েছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে।এই সফরের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যেও এ বিষয়ে ফোনালাপ অনুষ্ঠিত হয়। গত দুই সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনও বেইজিং সফর করেছেন।এনএন/ ২৩ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×