মেক্সিকো সিটি, ২৫ জুন – ২০২৬ বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের বিতর্ক নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হয়রানি ও পরিকল্পিতভাবে বাধা সৃষ্টির জোরালো অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মিশরের মুখোমুখি হতে সিয়াটলে যাওয়ার কথা ছিল ইরান দলের।
জিম্বাবুয়ের কাছে হারের পর এবার আফগান চ্যালেঞ্জ, ব্যাটারদের মানসিকতা বদলের বার্তা তানজিদ তামিমের
তবে তিজুয়ানা বিমানবন্দরে অধিনায়ক তারেমি ও সহকারী কোচ আলহোইকে আটকে দেওয়ায় পুরো দলের যাত্রা বড় ধরনের বিলম্বের মুখে পড়ে। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন কর্তৃপক্ষ ইরান দলকে ম্যাচের দুই দিন আগে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল।
কিন্তু বিমানবন্দরে উদ্ভূত এই জটিলতার কারণে দলের নির্ধারিত সময়সূচি ও প্রস্তুতি ব্যাহত হয়। ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায় যে, দলের অন্য সদস্যরা তাদের অধিনায়ক ও সহকারী কোচের জন্য দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে বাধ্য হন।
তাদের ছাড়া সিয়াটলের উদ্দেশে যাত্রা না করার বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেয় পুরো দল। এর আগেও একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছিল ইরানকে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর হয়ে মেক্সিকোয় ফেরার সময়ও মেহেদি তারেমি ও সাঈদ আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল।
এস এম/ ২৫ জুন ২০২৬




মন্তব্য করুন