হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এসএসসি পরীক্ষার ফল এ মাসে!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৮:২৯ পূর্বাহ্ন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ২৩ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

ফল প্রকাশের সম্ভাব্য এই সময় প্রস্তাব করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ফল প্রকাশের জন্য সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে। সাধারণত প্রতিবারই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফল প্রকাশের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর।

আরও পড়ুন

তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে আর নয়: এনআইডি ও পাসপোর্ট সার্ভারে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য, আইনমন্ত্রী

এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য বছরের মতো সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু গ্রুপ ভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে হয় এবারের পরীক্ষা। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) নম্বর দেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এসএসসি পরীক্ষার ফল এ মাসে!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এসএসসি পরীক্ষার ফল এ মাসে!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৮:২৯ পূর্বাহ্ন
Print Image
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ২৩ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। ফল প্রকাশের সম্ভাব্য এই সময় প্রস্তাব করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ফল প্রকাশের জন্য সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে। সাধারণত প্রতিবারই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফল প্রকাশের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য বছরের মতো সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু গ্রুপ ভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে হয় এবারের পরীক্ষা। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) নম্বর দেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×