হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৈকতে গোসলে নেমে আহত এক পর্যটক!

মুহিবুল্লাহ মুহিব

মুহিবুল্লাহ মুহিব

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৪০ অপরাহ্ন

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে জেটস্কির ধাক্কায় আহত হয়েছেন এক পর্যটক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হচ্ছে।

ওই পর্যটকের নাম ফাহিম ওয়াজেদ। ২৩ বছরের ওই তরুণের বাড়ি সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আব্দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আহত পর্যটকের মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। যার কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’

আরও পড়ুন

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খান

ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘সোমবার সকালে আমরা সবাই কক্সবাজার বেড়াতে আসি। মঙ্গলবার সকালে শ্যালক ফাহিমসহ সবাই সৈকতে গোসল করতে নামি। সে সময় পেছন থেকে জেটস্কি ফাহিমকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পায় সে। আমরা তাকে সদর হাসপাতালে নেই। ডাক্তার দেখে তাকে ঢাকা নিতে বলেন।’

তিনি জানান, বিকেল সাড়ে চারটার ফ্লাইটে ঢাকায় নেয়া হচ্ছে ফাহিমকে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৈকতে গোসলে নেমে আহত এক পর্যটক!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৈকতে গোসলে নেমে আহত এক পর্যটক!

প্রতিবেদক: মুহিবুল্লাহ মুহিব | প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৪০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে জেটস্কির ধাক্কায় আহত হয়েছেন এক পর্যটক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হচ্ছে। ওই পর্যটকের নাম ফাহিম ওয়াজেদ। ২৩ বছরের ওই তরুণের বাড়ি সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ১৪ নম্বর ওয়ার্ডে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আব্দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আহত পর্যটকের মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। যার কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’ ফাহিমের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘সোমবার সকালে আমরা সবাই কক্সবাজার বেড়াতে আসি। মঙ্গলবার সকালে শ্যালক ফাহিমসহ সবাই সৈকতে গোসল করতে নামি। সে সময় পেছন থেকে জেটস্কি ফাহিমকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পায় সে। আমরা তাকে সদর হাসপাতালে নেই। ডাক্তার দেখে তাকে ঢাকা নিতে বলেন।’ তিনি জানান, বিকেল সাড়ে চারটার ফ্লাইটে ঢাকায় নেয়া হচ্ছে ফাহিমকে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×