হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনলাইনে ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করবে ইসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: নির্বাচন কমিশন ঢাকা,২০ অক্টোবর-ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি কর্…


আরও পড়ুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ অধ্যাদেশ জারি

নির্বাচন কমিশন

ঢাকা,২০ অক্টোবর-ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করার জন্য এরই মধ্যে সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক তথ্য দিতে না এলে নির্দিষ্ট সময় পার হওয়ার পর আবেদনটি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে।

এদিকে ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের অফিসগুলোতে সংরক্ষিত স্ক্যান ও আপলোড করা ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং গোডাউনে রাখা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য জিনিসপত্র আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তবে ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত সংরক্ষিত ফরম-২ আগের মতোই অফিসে রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির সময় সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::অনলাইনে ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করবে ইসি first appeared on DesheBideshe.


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: অনলাইনে ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করবে ইসি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: নির্বাচন কমিশন ঢাকা,২০ অক্টোবর-ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ না দিলে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অনলাইনে ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করবে ইসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনলাইনে ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করবে ইসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] নির্বাচন কমিশন ঢাকা,২০ অক্টোবর-ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করার জন্য এরই মধ্যে সিস্টেম ম্যানেজারকে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক তথ্য দিতে না এলে নির্দিষ্ট সময় পার হওয়ার পর আবেদনটি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে। এদিকে ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের অফিসগুলোতে সংরক্ষিত স্ক্যান ও আপলোড করা ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এবং গোডাউনে রাখা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য জিনিসপত্র আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ৩১ ডিসেম্বর ২০১১ তারিখ পর্যন্ত সংরক্ষিত ফরম-২ আগের মতোই অফিসে রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির সময় সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এস এম/ ২০ অক্টোবর ২০২৬ সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::অনলাইনে ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল করবে ইসি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×