হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অর্থনীতি পুনরুদ্ধারে কর ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিলেন আমীর খসরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন


পতেঙ্গা, ২৭ ফেব্রুয়ারি – দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে করের পরিধি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মন্তব্য করেছেন যে বিনিয়োগ না হলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না, তাই সরকার দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ জোর দিচ্ছে।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন যে আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর আগে বিকেল ৩টার দিকে মন্ত্রী পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে যান।

আরও পড়ুন

মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সেখানে তিনি একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

অর্থনীতি পুনরুদ্ধারে কর ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিলেন আমীর খসরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অর্থনীতি পুনরুদ্ধারে কর ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিলেন আমীর খসরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পতেঙ্গা, ২৭ ফেব্রুয়ারি – দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে করের পরিধি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মন্তব্য করেছেন যে বিনিয়োগ না হলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না, তাই সরকার দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ জোর দিচ্ছে।শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন যে আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর আগে বিকেল ৩টার দিকে মন্ত্রী পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে যান।সেখানে তিনি একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×