হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনানীর গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর এবার সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কূপ এলাকায় সার্ভের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোল…

কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর এবার সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কূপ এলাকায় সার্ভের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন।

তাঁদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস সালাম জানান, গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ করছিলেন বাপেক্সের কর্মীরা।

এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে সাতজন দগ্ধ ও আহত হন।

আরও পড়ুন

উখিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে ১১ জনকে

আহত ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন। এর আগে গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়।

একপর্যায়ে উদ্‌গিরিত গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ধরে আগুন জ্বলতে থাকে।

গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল প্রায় এক মাস পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর কূপ এলাকায় সার্ভের কাজ শুরু করা হয়েছিল।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইনানীর গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর এবার সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কূপ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ইনানীর গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনানীর গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর এবার সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কূপ এলাকায় সার্ভের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস সালাম জানান, গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে সার্ভের কাজ করছিলেন বাপেক্সের কর্মীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে সাতজন দগ্ধ ও আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন। এর আগে গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে উদ্‌গিরিত গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ধরে আগুন জ্বলতে থাকে। গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল প্রায় এক মাস পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর কূপ এলাকায় সার্ভের কাজ শুরু করা হয়েছিল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×