হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগস্ট মাসের শুরুতেই বেড়েছে রেমিট্যান্সপ্রবাহ, ৫ দিনে এলো ৪০০১ কোটি টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১০:১৩ অপরাহ্ন


ঢাকা, ০৬ আগস্ট – চলতি আগস্ট মাসের শুরুতেই দেশে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। আগস্টের প্রথম পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বুধবার (৬ আগস্ট) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তিনি বলেন, ‘চলতি আগস্টের প্রথম ৫ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময় এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে এ বছর এসেছে অতিরিক্ত ১৪ কোটি ৭০ লাখ ডলার বা ১ হাজার ৭৯৩ কোটি টাকা।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে মাসটিতে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই–জুন) মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

নভেম্বর: ২২০ কোটি ডলার

জানুয়ারি: ২১৯ কোটি ডলার

ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার

মার্চ: ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ)

এপ্রিল: ২৭৫ কোটি ডলার

মে: ২৯৭ কোটি ডলার

জুন: ২৮২ কোটি ডলার

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগস্ট মাসের শুরুতেই বেড়েছে রেমিট্যান্সপ্রবাহ, ৫ দিনে এলো ৪০০১ কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগস্ট মাসের শুরুতেই বেড়েছে রেমিট্যান্সপ্রবাহ, ৫ দিনে এলো ৪০০১ কোটি টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ আগস্ট – চলতি আগস্ট মাসের শুরুতেই দেশে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। আগস্টের প্রথম পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।বুধবার (৬ আগস্ট) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি বলেন, ‘চলতি আগস্টের প্রথম ৫ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময় এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে এ বছর এসেছে অতিরিক্ত ১৪ কোটি ৭০ লাখ ডলার বা ১ হাজার ৭৯৩ কোটি টাকা।’বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে মাসটিতে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই–জুন) মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলারসেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলারঅক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলারনভেম্বর: ২২০ কোটি ডলারজানুয়ারি: ২১৯ কোটি ডলারফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলারমার্চ: ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ)এপ্রিল: ২৭৫ কোটি ডলারমে: ২৯৭ কোটি ডলারজুন: ২৮২ কোটি ডলারসূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×