হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরানতেহরান,০৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে বসবাসকারী মানুষের মধ্যে আয়োডিন ট্য…


পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

তেহরান,০৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে বসবাসকারী মানুষের মধ্যে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে দেশটির সরকার।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, হ্যাঁ, আমরা আয়োডিন বিতরণ করছি। ট্রাম্পকে এখন আর বিশ্বাস করা যায় না। তিনি এই অপরাধ ঘটাতেও পারেন।

ওই কর্মকর্তা আরও জানান, যুদ্ধের সময় ইরান সাধারণত পারমাণবিক স্থাপনাগুলোর দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী মানুষের কাছে আয়োডিন ট্যাবলেট পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবারও আগাম প্রস্তুতির অংশ হিসেবে এসব ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

কেন বিতরণ করা হচ্ছে আয়োডিন ট্যাবলেট?

পারমাণবিক স্থাপনায় হামলা হলে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে তেজস্ক্রিয় আয়োডিন মানুষের শরীরে প্রবেশ করলে তা থাইরয়েড গ্রন্থিতে জমা হতে পারে। এর ফলে থাইরয়েড ক্যানসারসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

আয়োডিন ট্যাবলেট বা পটাশিয়াম আয়োডাইড থাইরয়েড গ্রন্থিকে স্থিতিশীল আয়োডিনে পূর্ণ করে তেজস্ক্রিয় আয়োডিন শোষণের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে এটি শরীরকে সব ধরনের তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা দেয় না। চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে এসব ট্যাবলেট গ্রহণ করতে হয়।

ইরানের এক রাজনৈতিক সাংবাদিকের দাবি অনুযায়ী, সম্প্রতি দেশটির কর্মকর্তাদের একটি ব্রিফিংয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের অত্যন্ত সুরক্ষিত পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

পিকঅ্যাক্স মাউন্টেন অত্যন্ত সুরক্ষিত ও দুর্গম একটি স্থাপনা হিসেবে পরিচিত। পাহাড়ের গভীরে নির্মিত এ ধরনের স্থাপনায় সামরিক হামলা চালানো বেশ জটিল। এ কারণে সম্ভাব্য মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে ইরানের উদ্বেগ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান সম্পর্কিত তথ্য কী?

উত্তর: পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরানতেহরান,০৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের পারম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরানতেহরান,০৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে বসবাসকারী মানুষের মধ্যে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে দেশটির সরকার।লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, হ্যাঁ, আমরা আয়োডিন বিতরণ করছি। ট্রাম্পকে এখন আর বিশ্বাস করা যায় না। তিনি এই অপরাধ ঘটাতেও পারেন।ওই কর্মকর্তা আরও জানান, যুদ্ধের সময় ইরান সাধারণত পারমাণবিক স্থাপনাগুলোর দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী মানুষের কাছে আয়োডিন ট্যাবলেট পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবারও আগাম প্রস্তুতির অংশ হিসেবে এসব ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।কেন বিতরণ করা হচ্ছে আয়োডিন ট্যাবলেট?পারমাণবিক স্থাপনায় হামলা হলে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে তেজস্ক্রিয় আয়োডিন মানুষের শরীরে প্রবেশ করলে তা থাইরয়েড গ্রন্থিতে জমা হতে পারে। এর ফলে থাইরয়েড ক্যানসারসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।আয়োডিন ট্যাবলেট বা পটাশিয়াম আয়োডাইড থাইরয়েড গ্রন্থিকে স্থিতিশীল আয়োডিনে পূর্ণ করে তেজস্ক্রিয় আয়োডিন শোষণের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে এটি শরীরকে সব ধরনের তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা দেয় না। চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে এসব ট্যাবলেট গ্রহণ করতে হয়।ইরানের এক রাজনৈতিক সাংবাদিকের দাবি অনুযায়ী, সম্প্রতি দেশটির কর্মকর্তাদের একটি ব্রিফিংয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের অত্যন্ত সুরক্ষিত পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।পিকঅ্যাক্স মাউন্টেন অত্যন্ত সুরক্ষিত ও দুর্গম একটি স্থাপনা হিসেবে পরিচিত। পাহাড়ের গভীরে নির্মিত এ ধরনের স্থাপনায় সামরিক হামলা চালানো বেশ জটিল। এ কারণে সম্ভাব্য মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে ইরানের উদ্বেগ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।এস এম/ ০৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×