হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নেই রোনালদো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন


মেক্সিকো, ২১ মার্চ – হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে পর্তুগাল দলে থাকছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফেব্রুয়ারির শেষভাগ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামতে পারেননি এই অভিজ্ঞ তারকা ফুটবলার। তবে পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ নিশ্চিত করেছেন যে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে রোনালদোকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই।

আরও পড়ুন

বর্ণাঢ্য দুই দশকের সমাপ্তি: প্রকাশ্যে এলো মেসির বিদায়ের অপ্রকাশিত মুহূর্ত

এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে চলতি মৌসুমে রোনালদোর পারফরম্যান্স প্রমাণ করে তিনি চমৎকার ছন্দে আছেন এবং তার কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। কোচ আরও জানান বিশ্বকাপে দলের সেন্টার ফরোয়ার্ড পজিশন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গনসালো রামোসের জন্যই নির্ধারিত থাকবে।

মূলত এই দুজনের বাইরে তৃতীয় একজন স্ট্রাইকার খুঁজছে দল। আগামী ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকোর বিপক্ষে এবং এর তিনদিন পর আটালান্টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পর্তুগাল। মার্টিনেজ জানিয়েছেন বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এটাই শেষ সুযোগ।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ কে তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং প্লে অফ বিজয়ী আরেকটি দল। এদিকে ঘোষিত পর্তুগাল স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন দিয়েগো কস্তা, হোসে সা এবং রুই সিলভা। রক্ষণভাগে রয়েছেন মাথিয়াস নুনেস, দিয়োগো ডালোট, হুয়াও ক্যান্সেলো, নুনো মেনডেস, গনসালো ইনাসিও, রেনাটো ভেইগা, এন্টোনিও সিলভা ও টমাস আরাউজো।

এ এম/ ২১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নেই রোনালদো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নেই রোনালদো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] মেক্সিকো, ২১ মার্চ – হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে পর্তুগাল দলে থাকছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।ফেব্রুয়ারির শেষভাগ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামতে পারেননি এই অভিজ্ঞ তারকা ফুটবলার। তবে পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ নিশ্চিত করেছেন যে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে রোনালদোকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই।এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে চলতি মৌসুমে রোনালদোর পারফরম্যান্স প্রমাণ করে তিনি চমৎকার ছন্দে আছেন এবং তার কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। কোচ আরও জানান বিশ্বকাপে দলের সেন্টার ফরোয়ার্ড পজিশন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গনসালো রামোসের জন্যই নির্ধারিত থাকবে।মূলত এই দুজনের বাইরে তৃতীয় একজন স্ট্রাইকার খুঁজছে দল। আগামী ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকোর বিপক্ষে এবং এর তিনদিন পর আটালান্টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পর্তুগাল। মার্টিনেজ জানিয়েছেন বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এটাই শেষ সুযোগ।আসন্ন বিশ্বকাপে গ্রুপ কে তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং প্লে অফ বিজয়ী আরেকটি দল। এদিকে ঘোষিত পর্তুগাল স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন দিয়েগো কস্তা, হোসে সা এবং রুই সিলভা। রক্ষণভাগে রয়েছেন মাথিয়াস নুনেস, দিয়োগো ডালোট, হুয়াও ক্যান্সেলো, নুনো মেনডেস, গনসালো ইনাসিও, রেনাটো ভেইগা, এন্টোনিও সিলভা ও টমাস আরাউজো।এ এম/ ২১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×