হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবা সম্রাট মুন্নার অপপ্রচারের প্রতিবাদে পালংখালীতে বিশাল মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েসের বিরুদ্ধে কথিত ইয়াবা সম্রাট মুন্নার অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পালংখালী ইউনিয়নের আওতাধীন ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন এবং আবুল ফয়েসের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য দেন উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক মানিক,পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন,পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম,যুবদল নেতা আনোয়ার সিকদার,স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন হিরা,কৃষক দল নেতা সৈয়দ নুর ও ছাত্রদল জিয়াউল হাসান রিয়াদ।

বক্তারা বলেন, আবুল ফয়েস দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা চালানো হচ্ছে। এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
পালংখালী ইউনিয়নের আন্জুমান পাড়া বাসিন্দা লায়লা বেগম বলেন পালংখালী ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে আবুল ফয়েসের অবদান রয়েছে। তিনি সবসময় এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেষ্ট ছিলেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইয়াবা সম্রাট মুন্নার অপপ্রচারের প্রতিবাদে পালংখালীতে বিশাল মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবা সম্রাট মুন্নার অপপ্রচারের প্রতিবাদে পালংখালীতে বিশাল মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Print Image
উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েসের বিরুদ্ধে কথিত ইয়াবা সম্রাট মুন্নার অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পালংখালী ইউনিয়নের আওতাধীন ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন এবং আবুল ফয়েসের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উক্ত মানববন্ধনে বক্তব্য দেন উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক মানিক,পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন,পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম,যুবদল নেতা আনোয়ার সিকদার,স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন হিরা,কৃষক দল নেতা সৈয়দ নুর ও ছাত্রদল জিয়াউল হাসান রিয়াদ। বক্তারা বলেন, আবুল ফয়েস দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা আরও বলেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা চালানো হচ্ছে। এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পালংখালী ইউনিয়নের আন্জুমান পাড়া বাসিন্দা লায়লা বেগম বলেন পালংখালী ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে আবুল ফয়েসের অবদান রয়েছে। তিনি সবসময় এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেষ্ট ছিলেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে তারা মন্তব্য করেন। মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×