হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানি হামলার পর বাহরাইন ও কুয়েতে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ অপরাহ্ন


তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল নিক্ষেপের পরপরই বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে উপসাগরীয় দেশ কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর আগে নিরাপত্তা শঙ্কায় ইরান, ইরাক ও ইসরায়েলও নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মোক্ষম জবাব দিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে তেহরান।

আরও পড়ুন

৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ

ইরানের ছোড়া মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাহরাইন ছাড়াও কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো অঞ্চলটি এখন চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানি হামলার পর বাহরাইন ও কুয়েতে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানি হামলার পর বাহরাইন ও কুয়েতে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল নিক্ষেপের পরপরই বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।উদ্ভূত পরিস্থিতিতে উপসাগরীয় দেশ কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর আগে নিরাপত্তা শঙ্কায় ইরান, ইরাক ও ইসরায়েলও নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মোক্ষম জবাব দিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে তেহরান।ইরানের ছোড়া মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাহরাইন ছাড়াও কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো অঞ্চলটি এখন চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×