হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫ দোকান উচ্ছেদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ০৭:৫৭ অপরাহ্ন

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। ভাসানচর থানা পুলিশ ও ভাসানচরে দায়িত্বরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজারের ক্যাম্প থেকে ১ লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। গত বছরের ডিসেম্বর থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত ৬ দফায় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গা ভাসানচরে গেছে। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ১৫টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় এক মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওইসব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেওয়া হয় উচ্ছেদকৃতদের।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

সোমবারও (১ নভেম্বর) বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ২ মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫ দোকান উচ্ছেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫ দোকান উচ্ছেদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ০৭:৫৭ অপরাহ্ন
Print Image
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। ভাসানচর থানা পুলিশ ও ভাসানচরে দায়িত্বরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। কক্সবাজারের ক্যাম্প থেকে ১ লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। গত বছরের ডিসেম্বর থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত ৬ দফায় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গা ভাসানচরে গেছে। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ১৫টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় এক মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ওইসব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেওয়া হয় উচ্ছেদকৃতদের। সোমবারও (১ নভেম্বর) বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ২ মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×