হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে স্কুলে হামলায় ১৬৫ শিশুর মৃত্যু: মার্কিন বাহিনীর ওপর সন্দেহের তীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন


তেহরান, ৬ মার্চ – দক্ষিণ ইরানের মিনাব শহরে বালিকাদের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মার্কিন সামরিক তদন্তকারীরা ধারণা করছেন যে এই ঘটনার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রই দায়ী। শুক্রবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন তদন্তকারীরা মনে করছেন ইরানের ওই বালিকাদের স্কুলে হওয়া হামলার নেপথ্যে সম্ভবত মার্কিন বাহিনীর হাত রয়েছে এবং এই হামলায় ১৬৫ জন শিশু প্রাণ হারিয়েছে।

তবে স্কুলে বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জনসমক্ষে আনা হয়নি। তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। প্রসঙ্গত গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে হামলাটি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র দ্বারা পরিচালিত হয়েছে।

আরও পড়ুন

ছিনতাইয়ের নতুন কৌশল: পকেট ফাঁকা দেখে অ্যাপে লোন করিয়ে টাকা তুলল ছিনতাইকারীরা!

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি জানিয়েছেন ওই হামলায় প্রথমে ১৫০ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। হামলায় নিহত স্কুলছাত্রী ও স্কুলের কর্মীদের স্মরণে ইরানে জানাজার আয়োজন করা হয়। উল্লেখ্য আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

এস এম/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানে স্কুলে হামলায় ১৬৫ শিশুর মৃত্যু: মার্কিন বাহিনীর ওপর সন্দেহের তীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে স্কুলে হামলায় ১৬৫ শিশুর মৃত্যু: মার্কিন বাহিনীর ওপর সন্দেহের তীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৬ মার্চ – দক্ষিণ ইরানের মিনাব শহরে বালিকাদের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মার্কিন সামরিক তদন্তকারীরা ধারণা করছেন যে এই ঘটনার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রই দায়ী। শুক্রবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন তদন্তকারীরা মনে করছেন ইরানের ওই বালিকাদের স্কুলে হওয়া হামলার নেপথ্যে সম্ভবত মার্কিন বাহিনীর হাত রয়েছে এবং এই হামলায় ১৬৫ জন শিশু প্রাণ হারিয়েছে।তবে স্কুলে বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জনসমক্ষে আনা হয়নি। তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। প্রসঙ্গত গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে হামলাটি যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র দ্বারা পরিচালিত হয়েছে।জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি জানিয়েছেন ওই হামলায় প্রথমে ১৫০ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। হামলায় নিহত স্কুলছাত্রী ও স্কুলের কর্মীদের স্মরণে ইরানে জানাজার আয়োজন করা হয়। উল্লেখ্য আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।এস এম/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×