কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক স্নান করতে নামেন। এ সময় ভাটার স্রোতে তাঁরা ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
অনুমোদনহীন রিসোর্ট বন্ধে পদক্ষেপ নেই কেন—জনবলসংকট, নাকি সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতা?
এসআই মোহাম্মদ সোলেমান আরও বলেন, “এ ঘটনায় আরও দুই বা তার বেশি পর্যটক নিখোঁজ থাকতে পারেন। তাঁদের উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করেছেন।”
তিনি জানান, নিহত পর্যটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিখোঁজ পর্যটকদের পরিচয় ও তাঁদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
নিখোঁজদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজার হিমছড়ি সৈকতে ৩ পর্যটকের মৃত্যু, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১, নিখোঁজ ২ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন