হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে জুয়ার আসরে বাঁধা দেয়ায় রক্ত ঝরল বৃদ্ধ মুসল্লির

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে জুয়ার আসরে বাঁধা দেয়ায় জুয়াড়ি চক্রের হামলায় নুরুল্লাহ(৬০) নামের এক বৃদ্ধ মুসল্লি রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে থানার অদূরে ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজিপাড়ায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।

আহত মুসল্লি ইসলামাবাদ ইউপির ৫ নং ওয়ার্ডের ছৈয়দ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদের পাশ্ববর্তী আজিজের মালিকানাধীন দোকানে নিয়মিত চলতে থাকা জুয়ার আসরে বাঁধা দিতে গেলে চিহ্নিত জুয়াড়ি বশির আহমদের নেতৃত্বে মুসল্লিদের উপর হামলা করে জুয়াড়িরা।এতে বৃদ্ধ মুসল্লি নুরুল্লাহ গুরুতর আহত হয়।তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার আকস্মিকতায় জুয়াড়িরা পালিয়ে যায়।

আরও পড়ুন

এনইআইআর চালু করে অবৈধ মোবাইল ফোন বন্ধের পরিকল্পনা বিটিআরসির

স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘটিত ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, হামলায় জড়িত জুয়াড়ি চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে জুয়ার আসরে বাঁধা দেয়ায় রক্ত ঝরল বৃদ্ধ মুসল্লির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে জুয়ার আসরে বাঁধা দেয়ায় রক্ত ঝরল বৃদ্ধ মুসল্লির

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওয়ে জুয়ার আসরে বাঁধা দেয়ায় জুয়াড়ি চক্রের হামলায় নুরুল্লাহ(৬০) নামের এক বৃদ্ধ মুসল্লি রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে থানার অদূরে ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজিপাড়ায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। আহত মুসল্লি ইসলামাবাদ ইউপির ৫ নং ওয়ার্ডের ছৈয়দ আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদের পাশ্ববর্তী আজিজের মালিকানাধীন দোকানে নিয়মিত চলতে থাকা জুয়ার আসরে বাঁধা দিতে গেলে চিহ্নিত জুয়াড়ি বশির আহমদের নেতৃত্বে মুসল্লিদের উপর হামলা করে জুয়াড়িরা।এতে বৃদ্ধ মুসল্লি নুরুল্লাহ গুরুতর আহত হয়।তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার আকস্মিকতায় জুয়াড়িরা পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘটিত ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, হামলায় জড়িত জুয়াড়ি চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×