কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবাগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়।
বিজিবির দেওয়া তথ্যমতে, গত ২৯ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উখিয়ার বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
রাত সাড়ে ১১টার দিকে তারা মিয়ানমারের দিক থেকে একটি সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে তাকে চ্যালেঞ্জ করে।তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারী দ্রুত খালে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা উক্ত স্থানে তল্লাশি চালিয়ে খালের পাড় থেকে একটি লুঙ্গিতে মোড়ানো দুটি পলি প্যাকেট উদ্ধার করে। প্যাকেট দুটি খুলে দেখা যায়, এর ভেতরে নীল রঙের বায়ুরোধী ৮টি প্যাকেটে মোট ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট রাখা ছিল।ঘটনার পরপরই বিজিবি চিহ্নিত চোরাকারবারীদের ধরতে রাতভর চিরুনি অভিযান পরিচালনা করে, তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন:
“পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে চিহ্নিত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে থেকে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




মন্তব্য করুন