কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে পারিবারিক বিরোধের জেরে সৎ বাবার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইষ্টের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই ব্লকের বাসিন্দা।
তার মা শাবনূর। অভিযুক্ত সৎ বাবার নাম ফেরদৌস।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে ফেরদৌস ও তাঁর স্ত্রী শাবনূরের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওমরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ক্যাম্পের বালুর মাঠে রক্তের দাগ দেখা যায়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা শাবনূর।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িততের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় সৎ বাবার আঘাতে শিশুর মৃত্যু সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে পারিবারিক বিরোধের জেরে সৎ বাবার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামের এক শিশুর মৃত্য। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন